আর্ন্তজাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ 

December 3, 2022,

স্টাফ রিপোর্টার॥ “অন্তভুক্তিমুলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বির্নিমাণে উদ্ভাবনের ভুমিকা” এবারের প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে  আর্ন্তজাতিক  ও  জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

শনিবার ৩ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সহায্য কেন্দ্র  এর   আয়োজনে  আর্ন্তজাতিক ও  জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ম্যাজিষ্ট্রেট মোছাম্মত শাহীনা আক্তারের সভাপতিত্বে ও ডা: সনজিব মীতৈর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দৃষ্ঠি প্রতিবন্ধী ছাত্র হরিবল বোনার্জি, হায়দর মিয়া, সদর উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডা. বর্নালী দাশ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান, সহকারি পরিচালক ছায়েফ উদ্দিন, ডিপিওডির পরিচালক শাহীন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা  চন্দন কুমার পাল  প্রমুখ।

পরে অতিথিরা প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ৭৫টি হুইল চেয়ার ও হেয়ার এইড বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com