পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বদলী

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলীকে টানা দুই বছর একাদারে কাজ করার পর বদলির আদেশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের উপ-সচিব (প্রশাসন) সৈয়দ মাহবুবুল হক।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত এক ডিসেম্বর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-সচিব (প্রশাসন) সৈয়দ মাহবুবুল হকের স্বাক্ষরিত দপ্তরাদেশে মৌলভীবাজার পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানকে বদলি করে ঢাকা ডিজাইন সার্কেলে পদায়ন করা হয়েছে।
আদেশে আরও উল্লেখ আছে যে, আগামী ৫ কর্মদিবসের মধ্যে দায়িত্ব গ্রহণের জন্য বলা হয়েছে। বাপাউবির মহাপরিচালকের অনুমতিক্রমে এই আদেশ জারি হচ্ছে।
দায়িত্বভার গ্রহনের পর মনু নদীর ভাঙন থেকে মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলা রক্ষা প্রকল্প কাজের একনেক থেকে প্রায় ৯৯৬ কোটি টাকা পাশ হয়। এরপর কাজ শুরু হলে বরাদ্ধ সংকট, টেন্ডার আহবান করতে বিলম্ব হয় এবং এখনো পুরো দরপত্র আহবান সর্ম্পূণ হয়নি।



মন্তব্য করুন