কমলগঞ্জে ২০০ শীতার্ত পেল যুবলীগের শীতবস্ত্র

December 4, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রতিনিধি॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৪ তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা যুবলীগের উদ্যোগে ২০০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার ৪ ডিসেম্বর দুপুরে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে পৌরসভা মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল, কমলগঞ্জ পৌর যুবলীগের সভাপতি শ্যামল পাল চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান, আব্দুল হান্নান, জহিরুল আলম নানু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।

এর আগে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের নেতৃত্বে শহীদ শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন যুবলীগের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com