মৌলভীবাজারে পলিসি ফোরামের মাসিক সভা

December 15, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পলিসি ফোরামের আয়োজনে পি.ফর ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ই্উনিয়ন,বাংলাদেশ মন্ত্রি পরিষদ বিভাগের সহযোগিতায় নিয়মিত ডিসেম্বর-২২ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর দুপুরে জেলা পলিসি ফোরামের আয়োজনে ম্যাক বাংলাদেশের কার্যালয়ের হলরুমে মাসিক সভা অনুষ্ঠিত হয়।

নজরুল ইসলাম মুহিবের সভাপতিত্বে ও সম্পাদক পরিতোষ দেবের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন পি.ফর ডি প্রকল্পের সিলেট বিভাগের রিজিন্যাল কো-অডিনেটর (আর.সি) আলমগীর মিয়া ও ডিষ্ট্রিক ফ্যাসিলেটর আকলিমা চৌধুরী, জেলা পলিসি ফোরামের সহ-সভাপতি নাজমা বেগম ।

অনুষ্ঠানে জেলা পলিসি ফোরামের সকল সদস্যগণ অংশগ্রহণ করেন। সকল জনসাধারণের জন্য সিটিজেনস চার্টার, তথ্য অধিকার আইন, জাতীয় শোদ্ধাচার কৌশল, অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা সহজীকরণের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা এবং ২০২৩ সালের কর্মকৌশল নির্ধারন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com