১০ দিনব্যাপী বন্যপ্রাণী হ্যান্ডেলিং শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ

December 29, 2022,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ দিন ব্যাপী মৌলভীবাজারে বন্যপ্রাণী অপরাধ দমন ও বণ্যপ্রাণী হ্যান্ডেলিং শীর্ষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

বুধবার ২৮ ডিসেম্বর দুপুরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কার্যালয়ের হল রুমে সনদ প্রদানের মধ্য দিয়ে ১০ দিনব্যাপী এ কর্মশালার সমাপ্তি ঘটে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে ও বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ারের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসার ড. মোঃ মনিরুল হাসান খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উস্থিত ছিলেন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জ এর সাবরিনা সায়িদা শিমু ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।

বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও এটিএন বাংলা এবং এটিএন নিউজের প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ ও সদস্য সচিব এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি এম এ হামিদ।

১০ দিনের কর্মশালায় বাংলাদেশের প্রাকৃতিক বনগুলোতে বসবাসকারী বিভিন্ন শ্রেণির বন্যপ্রাণী পাখি, স্তন্যপায়ী, সরীসৃপ, উভচর বন্যপ্রাণীদের পরিচিতি, বর্তমান অবস্থান, বিস্তৃতি, আবাসস্থল, বিলুপ্তির কারণ, প্রকৃতিতে এ প্রাণীগুলোর গুরুত্ব, প্রকৃতিতে এদের হুমকি, বিপন্ন বা বিলুপ্তির কারণ, তাদের প্রজনন ও সংরক্ষণ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা, বন্যপ্রাণী নিরাপত্তা ও সংরক্ষণ আইন আলোচনা, এ সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনার পূর্বে ও পরে করণীয়, বন্যপ্রাণী সংরক্ষনে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকরা প্রশিক্ষণ দেন।

বন্যপ্রাণী অপরাধ দমন ও বণ্যপ্রাণী হ্যান্ডেলিং শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া সকলকে বর্ষিজোড়া ইকোপার্ক, পর্যটন স্থান বাইক্কা বিল ও লাউয়াছড়া জাতীয় উদ্যান বনে নিয়ে যাওয়া হয়। কর্মশালায় সাংবাদিক, ফরেস্টার, বনপ্রহরী, বন্যপ্রাণী সংরক্ষণে স্বেচ্ছাসেবী সদস্যসহ ৩০ জন অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com