জামায়াতের মৌলভীবাজার পৌর শাখার সেক্রেটারি গ্রেফতার

December 29, 2022,

স্টাফ রিপোর্টার॥ জামায়াতে ইসলাম মৌলভীবাজার পৌর শাখার সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন মোর্শেদ চৌধুরীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. মশিউর রহমান জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতা মামলা রয়েছে। বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর দুপুরে তাকে শহরের কোর্ট রোডস্থ সাকুরা মার্কেট এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে।

তাকে শুক্রবার ৩০ ডিসেম্বর আদালতে তোলা হবে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com