দু’দিন থেকে মৌলভীবাজারের আকাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন : সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াস

স্টাফ রিপোর্টার॥ গত দু’দিন থেকে মৌলভীবাজার জেলার পূরো আকাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে। ঘন কুয়াশার কারণে যানবাহন গুলো দুর্ঘটনার ঝুঁকি এড়াতে দূপুর পর্যন্ত রাস্তায় চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ২৭ ও ২৮ ডিসেম্বর হঠাৎ তাপমাত্রা বেড়ে যায়। এর পর অবার তাপমাত্রা কমতে শুরু হরে। ৩০ ডিসেম্বর শুক্রবার মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। শীত ও কনকনে হিমেল হাওয়ার কারণে সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়েছেন ছিন্নমুল ও শ্রমজিবী মানুষ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, আজ শুক্রবার সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা কমে গেলে তাপমাত্রা আরও কমতে থাকবে।
শীতজনিত রোগে প্রতিদিন মৌলভীবাজার জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভীর প্রতিদিন ভাড়ছে।



মন্তব্য করুন