শীতের তীব্রতায় সাধারণ মানুষ কাবু : সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস

December 31, 2022,

স্টাফ রিপোর্টার॥ গত কয়েক দিন থেকে কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে মৌলভীবাজারের মানুষ জবুথবু হয়ে পড়েছে। শনিবার ৩১ ডিসেম্বর  সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাহির হচ্ছেন না। ঘন কুয়াশার কারণে যানবাহন গুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

দিনে ও রাতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। বিকেল হলে শীতের তীব্রতা বেড়ে তা সকাল পর্যন্ত অব্যাহত থাকছে। শীতের কারণে সবচেয়ে বেশী ছিন্নমুল ও দিনমজুররা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে।

শ্রীমঙ্গল আবহাওয়া সূত্রে জানা যায়, মেঘাচ্ছন্ন আকাশ কেটে যাওয়ার শীতের তীব্রতা বেড়ে গেছে। শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ৩০ ডিসেম্বর তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা কমে গেলে তাপমাত্রা আরও কমতে থাকবে।

শীত জনিত রোগে প্রতিদিন মৌলভীবাজার জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভীড় প্রতিদিন ভাড়ছে।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com