শীতার্তদের পাশে মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরাম

January 10, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে শীতার্ত অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরাম।

মঙ্গলবার ১০ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় সংগঠনের আহ্বায়ক টেলিভিশন সাংবাদিক ফোরাম এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজের সভাপতিত্বে ও সদস্য সচিব এখন টেলিভিশনের জেলা রিপোর্টার, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ হামিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) -এর সাবেক সাধারণ সম্পাদক ও দীপ্ত টিভি’র জেলা প্রতিনিধি বকসি মিছবাউর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভি’র স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, দৈনিক মানব জমিন এর স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন, দৈনিক যায়যায় দিনের স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াদুদ, একাটুনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: গিয়াস মিয়া প্রমুখ।

এসময় শতাধিক শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com