বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা যুবলীগের শীতবস্ত্র বিতরণ

January 10, 2023,

স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মৌলভীবাজার জেলা যুবলীগ।

মঙ্গলবার ১০ জানুয়ারি বিকেলে শহরের বেরিরপার পয়েন্টে ৩’শ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আলহাজ্ব মিছবাহুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জজ কোর্টের পিপি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  এডভোকেট রাধা পদ দেব সজল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com