মৌলভীবাজারে ইনার হুইল ডে উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

January 10, 2023,

স্টাফ রিপোর্টার॥ ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিড টাউনের উদ্যোগে ইনার হুইল-ডে উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১০ জানুয়ারি বিকেলে ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিড টাউনের আয়োজনে মৌলভীবাজার গার্ল গাইডস ভবনে ইনার হুইল ডে পালন উপলক্ষে আলোচনা সভা ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিড টাউন’র সহ-সভাপতি মাহবুবা রহসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাধুরী মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শায়েদা আকতার। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।

আলোচনা সভা ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিড টাউন’র সদস্য সৈয়দা খায়রুন্নেছা ইয়াসমিন, ফাতেমা জহুরা বিউটি, রোকেয়া মাহবুব চৌধুরী, সাহানা শিমলা, নুসরাত জাহান, অপরাজিতা রায় প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে ইনার হুইল ডে পালন করা এবং শতাধিক  দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com