বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মৌলভীবাজারে আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মৌলভীবাজারে আনন্দ মিছিল করেছে জেলা যুবলীগ।
মঙ্গলবার ১০ জানুয়ারি শহরের চৌমুহনা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ চত্বরে ঘিয়ে শেষ হয়।
যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল রহমান সুমন, সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ, এডভোকেট নিক্সসন গৌছ উদ্দিন আহমদ, সৈকত আহমদ, সুমেষ দাশ যীশুসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাকিস্তানের শাসন-শোষণ ও অত্যাচার-নির্যাতনের হাত থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব দেন। এ আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে জীবনের একটা বড় সময় শেখ মুজিবকে বার বার জেল, জুলুম ও অত্যাচার-নির্যাতন ভোগ করতে হয়। পাকিস্তান ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে গড়ে উঠা বাঙালির সব আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়েই শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেন জাতির অবিসংবাদিত নেতা এবং ভুষিত হন বঙ্গবন্ধু উপাধিতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে প্রথমে লন্ডন ও পরে দিল্লী হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মাটিতে ফিরে আসেন।
১০ জানুয়ারি সকালেই বঙ্গবন্ধু ভারতের দিল্লীতে নামেন। সেখানে সদ্য স্বাধীন বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমান ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সমগ্র মন্ত্রিসভা, প্রধান নেতারা, তিন বাহিনীর প্রধান এবং অন্যান্য অতিথি ও সে দেশের জনগণের কাছ থেকে উষ্ণ সংবর্ধনা লাভ করেন।



মন্তব্য করুন