মৌলভীবাজারে কালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার কালের কন্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ১০ জানুয়ারি দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাবে কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
কালের কন্ঠের জেলা প্রতিনিধি মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ও সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
এসময় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও এটিএন বাংলার মহসিন পারভেজ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম, কালের কন্ঠ কমলগঞ্জ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, কালের কন্ঠ শুভসংঘের মৌলভীবাজার জেলা সভাপতি এম মুহিবুর রহমান মুহিব প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, প্রথম আলোর প্রতিনিধি আকমল হোসেন নিপু, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু ইমাদ উদ্দিন, মনুবার্তা পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন, শুভসংঘের সহ-সভাপতি ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রাহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমন আহমদ, আব্দুল কাউয়ুম রুবেল, সজল আহমদ, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার কর্মীগণ ছাড়াও সুধীজন উপস্থিত ছিলেন।
ভিডিও দেখুন



মন্তব্য করুন