পথশিশু সংগঠন বাংলার নাট্যলোকের শীতবস্ত্র বিতরণ

January 19, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের পথ শিশু সংগঠন বাংলার নাট্যলোকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার ১৮ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় জেলা প্রশাসকের বাংলোর সামনে পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সাংবাদিক দুরুদ আহমেদের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, সংগঠনের উপদেষ্ঠা ডাঃ দিলীপ রায়, সহ-সম্পাদক জামাল আহমেদ, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, সংগঠনের মহিলা সম্পাদিকা মনি রায় প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তা। জানা যায়, ২০০৬ সাল থেকে ইফতার মাহফিল, শীতবস্ত্র ও ঈদ বস্ত্র বিতরণ সহ নানান সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com