সৈয়দা শিফা আক্তারের কুলখানি অনুষ্ঠিত

January 21, 2023,

স্টাফ রিপোর্টার॥ হযরত সৈয়দ শাহ্ মোস্তফা আল বোগদাদী (রহ.) মাজারের প্রাক্তন খাদেম মরহুম সৈয়দ দুরুদ আলী (দুধ মিয়া) এর মেয়ে সৈয়দা শিফা আক্তারের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৯ জানুয়ারি বাদ এশা শহরের দরগা মহল্লাহ পুরাতন খাদিম বাড়িতে কুলখানি অনুষ্ঠানে পবিত্র কুরআনুল কারিম খতম, মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে পৃথকভাবে মোনাজাত করেন ৩৬০ আউলিয়ার অন্যতম সফরসঙ্গী মাহবুবে এলাহী হযরত সৈয়দ শাহ্ মোস্তফা হাসানী ওয়াল হোসাইনী আল বোগদাদী (রহ.) দরগাহ মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব হাফিজ মির্জা শামীম আহমদ ও ছানী ইমাম হাফিজ আব্দুল হান্নান।

মিলাদ ও মোনাজাতে দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সহ-বার্তা সম্পাদক কবি মোঃ সালেহ আহমদ (স’লিপক), হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) দরগাহ মসজিদের মুয়াজ্জিন হাফিজ মোশতাক আহমদ, আব্দুল মন্নান, সৈয়দ রেদোয়ান আলী সহ মরহুমার আত্মীয় স্বজন ও পাড়াপ্রতিবেশিরা অংশগ্রহণ করেন।

উলে¬খ্য, শুক্রবার ১৩ জানুয়ারি রাতে (বৃহস্পতিবার দিবাগত-রাত) সৈয়দা শিফা আক্তার, ছেলে সৈয়দ হাবিবুর রহমান রাফি ও মেয়ে সৈয়দা হাবিবা সুলতানা রাবিয়া সহ, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে ইন্তেকাল করেন। সকাল এগারোটায় হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গনে একমাত্র ছেলের ইমামতিতে জানাজা নামাজ শেষে মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com