বরুণা মাদরাসার আন্তর্জাতিক ছালানা ইজলাছে লাখো মানুষের ঢল

January 22, 2023,

এহসান বিন মুজাহির॥ ঊনিশ শতকের শ্রেষ্ঠতম বুজুর্গ শায়খুল ইসলাম আল্লামা শায়খ লুৎফুর রহমান বর্ণভী (রহ.) প্রতিষ্ঠিত ও ফেদায়ে ইসলাম শায়খুল হাদীস আল্লামা খলীলুর রহমান হামিদী রাহিমাহুল্লাহ’র স্মৃতিজড়িত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদ নগর বরুণা মাদরাসার বার্ষিক ছালানা ইজলাছ (আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন) লাখো মানুষের উপস্থিতিতে শুক্রবার ২০ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবারের মত এ বছরও আগের দিন থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শায়খে বরুণী (রহ.) এর শাগরেদ ও ভক্ত-মুরিদানদের উপস্থিতিতে মুখরিত ছিল জামিয়া ময়দান। মাহফিলের শেষ পর্যন্ত পুরো এলাকা জুড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শুক্রবার ২১ জানুয়ায়রি সকাল সাড়ে ১০টায় জামিয়া বরুণার ছদরে মুহতামিম হাফিয মাওলানা শায়খ সাঈদুর রহমান হামিদী’র উদ্বোধনী বয়ান ও প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদীর দিকনির্দেশনা মূলক আলোচনার মধ্য দিয়ে মাহফিলে দেশের বরেণ্য উলামা-মাশায়েখ ও ইসলামিক স্কলারগণের মধ্যে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন মাওলানা মুখলিছুর রহমান কিয়ামপুরী, অধ্যাপক মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী, মুফতি জসিম উদ্দিন হাটহাজারী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, মাওলানা মাহফুজুল হক ঢাকা, মাওলানা সাজিদুর রহমান বি-বাড়িয়া, মাওলানা বিলাল বাওয়া ইউকে, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ঢাকা, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী ঢাকা।

মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম সিলেট, প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা মন্জুরুল ইসলাম আফেন্দী ঢাকা, হাফিয মাওলানা ওলিউর রহমান বর্ণভী, দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী, মাওলানা আব্দুল খালিক চলিতাতলী, মুফতি হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানি ঢাকা, মাওলানা উবায়দুর রহমান হুজাইফী ঢাকা, মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী, মাওলানা আশরাফ আলী হরষপুরী, আলহাজ্ব মাওলানা শেখ নূরে আলম হামিদী, মাওলানা শেখ বদরুল আলম হামিদী, মাওলানা হাদী আলম হামিদী, হাফিজ মাওলানা সা’দ আহমদ আমীন বর্ণভী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মাহফিলে বক্তারা কোরআন-সুন্নাহর আলোকে মানব জীবন গঠনের গুরুত্ব ও বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর করণীয় ইত্যাদি বিষয়ে সারগর্ভ আলোচনা পেশ করেন।

শেষ রাত্রের রোনাজারি, জিকিরের মাধ্যমে ফজর নামাজের আগ মূহুর্তে জামিয়া বরুণার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদীর আখেরি মোনাজাতে ছালানা ইজলাসের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com