মৌলভীবাজারে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত

January 25, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে বেঙ্গল কনভেনশন হলে ফ্র্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৫ ডিসেম্বর দিনব্যাপী হার্ট ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতলের ক্লিনিকাল এন্ড ইন্টারকনভেনশনাল কার্ডিওলজিষ্ট ডা: পার্থ প্রতিম সাহা।

হার্ট ক্যাম্পে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা যেমন-ইসিজি, ডায়াবেটিস ও প্রেসার চেকআপ ইত্যাদি করা হয়। এ সময় হার্ট ক্যাম্পে উপস্থিত ছিলেন মৌলভীবাজার হার্ট ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোশাহিদ আহমেদ চুন্নু, হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, হার্ট ফাউন্ডেশনের সদস্য আবদুল হামিদ মাহবুব, হার্ট ফাউন্ডেশনের ট্রেজারার সৈয়দ মোজাম্মেল হোসেন শরীফ, রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদী হাসান প্রমুখ।

দিনব্যাপী এই ফ্র্রি হার্ট ক্যাম্প বিভিন্ন রোগীদের সেবা প্রদান করা হয়। উল্লেখ্য বাংলাদেশেও হার্ট অ্যাটাকবা হৃদরোগ এখন খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ জন্য হার্ট অ্যাটাক বিষয়ে সচেতনতার বিকল্প নেই। হৃদরোগের অন্যতম কারণগুলো হল-পারিবারিক হৃদরোগ ইতিহাস, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, অতিরিক্ত ধূমপান, অতিরিক্ত ওজন বা স্থূলতা এবং অলস জীবন যাত্রা, অতিরিক্ত লবণ গ্রহণ, অস্বাস্থ্যকর খাদ্যাভাস, অতিরিক্ত উৎকণ্ঠা, অতিরিক্ত মদ্যপান। শরীরের অন্যান্য অঙ্গপ্রতঙ্গের মতো হার্ট বাহৃদপিন্ডেরও যত্ন নেয়া প্রয়োজন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com