মোঃ বারিক মিয়ার জানাজা সম্পন্ন, মোঃ মাসুদ ফাউন্ডেশনের শোক

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মোঃ আসাদ আহমদ ও মোঃ মাসুদ ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাবুলের পিতা বড়কাপন বায়তুন নূর জামে মসজিদের সহ-সভাপতি ও মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের বড়কাপন নিবাসী মোঃ বারিক মিয়া মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে মঙ্গলবার ২৪ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার ২৫ জানুয়ারী বেলা সোয়া ২টায় বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে বিদ্যালয় সংলগ্ন বড়কাপন পাঞ্জেগানা কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
জানাজাপূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন মৌলভীবাজার শাহ্ মোস্তফা (রহ.) টাউন কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল আলীম, আরবী প্রভাষক ও মুহাদ্দিস মাওলানা মুহিবুর রহমান, ভাইস প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সদস্য সাইফর রহমান বাবুল, মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ, ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ, আলা হযরত (রহ.) ক্বেরাত প্রশিক্ষণ প্রকল্পের উপদেষ্ঠা শেখ তফাজ্জুল হোসেন তবারক, বড়কাপন বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা হারিছ আল কাদরী, বড়হাট আবু শাহ্ (রহ.) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ ইউনুস আলী, মৌলভীবাজার দারুলউলুম টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সিরাজুল ইসলাম তালুকদার প্রমুখ।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মোঃ মাসুদ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ। তিনি মরহুম বারিক মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এ ছাড়াও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মোঃ মাসুদ ফাউন্ডেশনের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি শহিদুল ইসলাম রিপন, মোঃ আলাল মিয়া, সাধারণ সম্পাদক তুহিন আহমদ, কোষাধ্যক্ষ মোঃ সালেহ আহমদ (স’লিপক), সাংগঠনিক সম্পাদক এনামুল হক আলম, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা রাজনীন মোহাম্মদ, দপ্তর সম্পাদক মোঃ রুশেদ আলম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রুমান, নির্বাহী সদস্য মুশারফ এলাহী খান মিছবা, সায়েদ আহমদ, এমদাদুল হক শালম, মোজাহিদুল ইসলাম।
বড়কাপন এলাকার বাসিন্দা ও আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক) সংগঠনের সদস্য হাফেজ দেলোয়ার হোসেন চৌধুরী বলেন, ভাবতেই কান্না পাচ্ছে বারিক চাচা আর বেঁচে নেই। তিনি আর কখনো ভাতিজা কেমন আছো? বলে খোঁজখবর নিবেন না। মানুষের সাথে অত্যন্ত সুন্দর চলাফেরা ছিলো উনার। রাস্তঘাটে দেখা সাক্ষাতে সবসময় সবার খোঁজখবর নিতেন। তিনি একজন সুন্দর পরামর্শক ছিলেন। আফসোস হচ্ছে, ধীরে ধীরে আমরা বড়কাপনবাসী মুরব্বি হারা হয়ে যাচ্ছি। দোয়া করি আল্লাহ তায়ালা উনাকে দুনিয়াবি জীবনের ভুলক্রটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করুন।



মন্তব্য করুন