মৌলভীবাজারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার॥ ৫০০ গ্রাম গাঁজাসহ ফজর আলী (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। বুধবার ২৫ জানুয়ারি রাতে তাকে আখাইলকুড়া ইউনিয়নের উমরপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার ২৬ জানুয়ারি সদর মডেল থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টায় থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মাহাবুবুল আলম সঙ্গীয় অফিসার সহ পুলিশের একটি দল আখাইলকুড়া ইউনিয়নের উমরপুর অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ ফজর আলীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ফজর আলী উমরপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজর আলী মাদক সেবন এবং মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত স্বীকারোক্তি দেয়। বৃহস্পতিবার ২৬ জানুয়ারি সদর থানায় ফজর আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন