মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি রহিম, সদস্য সচিব জায়েদা

January 28, 2023,

বিকুল চক্রবর্তী॥ দ্বিতীয়বাবের মতো মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন সমিতির বর্তমান সভাপতি আব্দুর রহিম। একই সাথে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন জায়েদা বেগম তরফদার।

এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুর রহমান ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন প্রভাষক দীপশিখা ধর। সভাপতি আব্দুর রহিম জানান, প্রথমে ১০জন এলাকা পরিচালক নির্বাচিত হন।

পরে এই ১০ জন থেকে ৪ জনের নির্বাহী কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার ২৬ জানুয়ারি রাতে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক ৪০তম সাধারণ সভা শেষে সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com