মৌলভীবাজার সদর উপজেলার ভোজবলে উদ্বোধন করা হয়েছে গিরি গোবর্দ্ধনধারী মন্দির
January 29, 2023,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজার সদর উপজেলার ভোজবল গ্রামে উদ্বোধন করা হয়েছে গিরি গোবর্দ্ধনধারী মন্দির। এ উপলক্ষে ভোজবল শ্রী মধাব গোস্বামী ধামে চলছে ৪ দিনের ধর্মীয় উৎসব।
রবিবার ২৯ জানুয়ারি পূণ্যাআরতি ও দধি ভঞ্জনের মধ্যদিয়ে উৎসবের সমাপ্তি হবে। এর আগে বৃহস্পতিবার ২৬ জানুয়ারি বিভিন্ন দেবতার পূর্জাচনার মধ্যদিয়ে দৃষ্টি নন্দন গিরি গোবর্দ্ধনধারী মন্দিরে দেবতা প্রতিষ্ঠা করা হয়। শুক্রবার অনুষ্ঠিত হয় অষ্ট প্রহর নামযোজ্ঞ ও প্রসাদ বিতরণ।
শনিবার ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় ধর্মীয় পদাবলী ও পালা কীর্তন। অনুষ্ঠানে ধর্মালোচনায় অংশগ্রহণ করেন শ্রী শ্রী গিরি গোবর্দ্ধনধারী মন্দিরের প্রধান সেবায়েত শ্রী মধাব গোস্বমী। ৪দিন ব্যাপী এই অনুষ্ঠানমালায় ১০ হাজারেরও অধিক ভক্ত সমাগম হয়।



মন্তব্য করুন