বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৩

January 29, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। কুলাউড়া থানা এবং মৌলভীবাজার সদর মডেল থানার অভিযানে ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার ২৯ জানুয়ারি মধ্যরাতে সদর মডেল থানা পুলিশের অভিযানে মুজিব মিয়া (৫০) ও রমজান মিয়া (২২) নামে দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মধ্যরাতে সদর থানার পুলিশ সহকারি উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর মানিকপুর গ্রামের ময়না মিয়ার বাড়ির সামনে থেকে তাদের আটক করে।

অপর অভিযানে শনিবার ২৮ জানুয়ারি কুলাউড়া থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের শনিরবাজার এলাকার রোমান ব্যাটারি এন্ড মাইক সার্ভিস নামক দোকানের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ সিপাউর রহমান শিপন (৩৬) নামে একজনকে আটক করেন।

তাদের দেহ তল্লাশি করে মুজিব মিয়ার কাছ থেকে ১৮ পিস, রমজান মিয়ার কাছ থেকে ১৪ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com