মৌলভীবাজারে মানবিক সেবায় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার দীর্ঘদিনের স্বপ্ন এখন হাতের মুঠে। জেলার গরীব, অসহায় ও সর্বস্তরের মানুষের চিকিৎসা সেবা ও লাশ গোসল, দাপন-কাপন, সৎকার, অক্সিজেন ও স্বাস্থ্য সেবায় জরুরি এম্বুলেন্স সার্ভিসের শুভ উদ্বোধন এবং আর্থিক সহায়তাকারীদের সম্মাননা স্মারক প্রদান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১ ফেব্রুয়ারি জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, মৌলভীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ উদ্দিন, গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের সাবেক চেয়ার পার্সন নুরুল ইসলাম মাহবুব, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ডাঃ ছাদিক আহমেদ, মৌলানা মোফাজ্জল হোসেন মহিলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল।
নির্বাহী পরিচালক ওয়াসিম আহমেদ নিশানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, সংগঠনের উপদেষ্টা মনওয়ার আহমেদ রহমান, হার্ড ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব দুরুদ আহমদ, সমাজসেবক মোঃ আবিদুর রহমান, ইউনিটি অব মৌলভীবাজারের সভাপতি মোঃ আব্দুল মালিক।
সমাবেশে বক্তারা বলেন, এই সামাজিক সংগঠন মৌলভীবাজারে দীর্ঘদিন ধরে জেলার শিক্ষা ও সমাজ উন্নয়নের কাজ করছে, তারই অংশ হিসেবে করোনা দুর্যোগে যেভাবে তাদের মানবিক টিম এগিয়ে এসেছে, দাপন-কাপন, সৎকার ও অক্সিজেন সার্ভিসে। এটা মানবতার কল্যানে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, তারা আশা করেছেন ভবিষ্যৎে তাদের এই কর্ম তৎপরতা অব্যাহত থাকবে এবং এই এম্বুলেন্সের মাধ্যমে এই অঞ্চলের মানুষের জুরুরী স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
জেলার স্থানীয় ও প্রবাসীদের অর্থায়নে ১৪ লক্ষ টাকা ব্যয়ে একটি এ্যাম্বুলেন্স জেলার চিকিৎসা সেবায় সংযোগ হয়েছে জানিয়ে সংগঠনের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের দীর্ঘদিনের স্বপ্ন গরীব দুঃস্থ, অসহায় মানুষের চিকিৎসা সেবা ও লাশ গোসল দাফন কাফন, সৎকার ও অক্সিজেন সেবা দিতে একটি এ্যাম্বুলেন্স ক্রয় করার যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্ন এখন বাস্তব রূপ পেল।



মন্তব্য করুন