মৌলভী টি এস্টেট আইডিয়াল স্কুলে বিদায় সংবর্ধনা

February 1, 2023,

স্টাফ রিপোর্টার॥ ইউনাইটেড ট্রাস্ট পরিচালিত মৌলভী টি এস্টেট আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এ.কে.এম মাহাবুব আলম ও সহকারী শিক্ষক নাহিদা সুলতানা এর বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা, সম্মানা স্বারক ও মানপত্র প্রদান করা হয়েছে।

বিদ্যালয়ের হলরুমে বুধবার ১ ফেব্রুয়ারী সকালে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জুনায়েদ মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আশফাক আহমেদ’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভী টি এস্টেট আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এ.কে.এম মাহাবুব আলম ও সহকারী শিক্ষক নাহিদা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখার সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ।

স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ইব্রাহীম মিয়া, সহকারী শিক্ষক মোঃ মাহমুদুর রহমান, সহকারী শিক্ষক সুমন্তা রানী দেবনাথ, সহকারী শিক্ষক শিউলি বেগম, সহকারী শিক্ষক মুন্নি পাশি, সহকারী শিক্ষক নাহিদা সুলতানা, সহকারী শিক্ষক সাজন উরাং।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অফিস সহায়ক পপি রুদ্রপাল, অফিস সহায়ক কল্পনা সূত্রধর, অফিস সহায়ক জিতেশ তন্তুবায়, অফিস সহায়ক এবং পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে সম্মানা স্বারক ও মানপত্র তুলে দেওয়া হয়।

উল্লেখ্য আধুনিকতায় ভরপুর মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নে ২০২০ সালে প্রতিষ্ঠিত মৌলভী টি এস্টেট আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এ.কে.এম মাহাবুব আলম বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অত্যাধুনিক ও নান্দনিক অবকাঠামো, খেলাধুলার জন্য সুবিশাল খেলার মাঠ ও নিরাপদ “কিডস জোন”, শিক্ষকদের Formative Lesson Plan প্রতিদিন যথাযথ কর্তৃপক্ষের নিকট জমা দিয়ে ক্লাসে প্রবেশের ব্যবস্থা, নিরবিছিন্ন বিদ্যুৎ সুবিধা, মেধা বিকাশের জন্য প্রতি অধ্যায় শেষে সাপ্তাহিক, মাসিক ও ত্রি-মাসিক পরীক্ষা, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা ও দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষাদানে নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে এ প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com