আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের সুনামধন্য কলেজ আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীণ বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১ ফেব্রুয়ারি কলেজ অডিটরিয়াম ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফারুক আহমেদের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের আজীবন দাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মুজিবুর রহমান মুজিব।
বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি হুমায়ুন কবির, ফারুক আহমদ প্রভাষক অর্ধেন্দু বিকাশ দে, নিরুপম দাশ, সুদীপ ভট্রাচার্য প্রমুখ। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিশিষ্ট শিক্ষানুরাগী, শিল্পপতি সাবেক বিট্রিশ কাউন্সিলর ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এম এ রহিম (সি.আ.পি) ও তাঁর ছোট ভাই আলহাজ্ব মুজিবুর রহমান মুজিব তাদের মরহুম পিতার নামে এই কলেজটি প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজটি জেলার মধ্যে ভালো ফলাফলের ঐতিহ্য ধরে রেখে সবার দৃষ্টি কাড়ে।



মন্তব্য করুন