ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটি গঠন, জুবেল সভাপতি জাকারিয়া সম্পাদক

February 4, 2023,

এহসান বিন মুজাহির॥ ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ৩ ফেব্রুয়ারি বিকাল ৩টায় শহরের দিল্লি রেস্টুরেন্টের হলরুমে যুব সম্মেলন ২০২৩ এর আয়োজন করা হয়। সংগঠনের জেলা সভাপতি মাওলানা আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সহসভাপতি জুলফিকার আল মাকনুন এবং সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া হোসাইনের যৌথ সঞ্চালনায় যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি এহতেশাম বিল্লাহ আজিজী।

সম্মেলনে ২০২৩-২০২৪ সেশনের জন্য ইসলামী যুব আন্দোলনের মৌলভীবাজার জেলা শাখা’র সভাপতি মাওলানা জুবায়ের আহমদ জুবেল, সহ-সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া হোসাইনের নাম ঘোষণা করে তাদের শপথ পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি এহতেশাম বিল্লাহ আজিজী।

সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি হাফিজ মাওলানা সোলাইমান আহমদ, প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ জুবেল, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, মাওলানা মুজাহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলাম শাখার সহ-সভাপতি জুলফিকার আল মাকনুন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ শিব্বির আহমদ উসমানী, বাংলাদেশ মুজাহিদ কমিটি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওছার আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com