কলেজ ছাত্র রাফি মোটরসাইকেল দূর্ঘটনায় মৃত্যু, মাকে নিয়ে ওমরাহ হজে যাওয়া হলো না

February 4, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শফিউল ইসলাম রাফি (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ৩ ফেব্রুয়ারি বিকেলে গিয়াসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শফিউল ইসলাম রাফি মাকে নিয়ে আসছে রমজান মাসে পবিত্র ওমরাহ হজে যাওয়ার কথা ছিল। কিন্তু মা ও ছেলের সেই স্বপ্ন অধরায় থেকে গেল। ছেলে রাফি এখন বাক্সবন্দী আর মা জ্ঞান হারিয়ে শয্যাশয়ী। নিহত রাফি সৈয়দ শাহ মোস্তফা কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের নোয়ারাই গ্রামের দুবাই প্রবাসী মজনু আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে রাফি মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। পথে গিয়াসনগর এলাকায় একজন পথচারী রাস্তা পারাপার হচ্ছিলেন তখন রাফি পথচারীকে বাচাঁতে গিয়ে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে আসলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা তার মা রিমা আক্তার ও আত্মীয়স্বজনরা। বারবার মূর্ছা যাচ্ছেন তারা। বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। রাফির বাবা দুবাই থেকে ফিরলে জানাজা অনুষ্ঠিত হবে।

নিহতের চাচা কয়েছ আহমদ বলেন, আমার ভাতিজা কয়েকদিন আগে কলেজে ভর্তি হয়। তার মাকে নিয়ে পবিত্র ওমরাহ হজে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। মা বারবার জ্ঞান হারাচ্ছে।

মৌলভীবাজার মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মশিউর রহমান বলেন, নিহতের মরদেহ হাসপাতালে আসার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com