বাউরঘড়িয়া যুব সমাজের তাজদারে মদিনা সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার বাউরঘরিয়া যুব সমাজের উদ্যোগে এলাকার মুর্দেগান কবরবাসীর স্মরণে তাজদারে মদিনা সুন্নী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে।
শুক্রবার ৩ ফেব্রুয়ারি মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের বাউরঘড়িয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে বাদ জুম’আ হতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত তাজদারে মদিনা সুন্নী মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ গাউছিয়া জামে মসজিদের খতিব আল্লামা মুফতি আবু সাফওয়ান মুহাম্মদ আশরাফুল ওয়াদুদ ক্বাদেরী।
হাফেজ ক্বারী মোঃ আব্দুল মতিন, আলহাজ্ব কাপ্তান মিয়া, মোঃ আছকির মিয়া, মোঃ নানু মিয়া ও মোঃ সুফি মিয়া’র সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাওলানা মোঃ আরিফুল ইসলাম আত্ব-তাহেরী, প্রধান আকর্ষণ বদরপুর দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুরের খাদেম মাওলানা জামাল উদ্দিন খাঁন আবেদী আল ক্বাদরী, বিশেষ আকর্ষণ হবিগঞ্জ সুন্নী মিডিয়ার ইসলামী আলোচক মাওলানা পীরজাদা শাহ্ মোঃ আবু সাঈদ আল হাদী বিন জালালী।
বাউরঘড়িয়া যুব সমাজের দাওয়াতে আমন্ত্রিত অতিথি হয়ে তাজদারে মদিনা সুন্নী সম্মেলনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন ও হাদিস শরীফের আলোকে বক্তব্য রাখেন রংদাস পীর মোঃ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আছহাব আলী আনসারী, বাউরঘড়িয়া জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ জিয়া উদ্দিন, জগৎসী লতিফিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা মোঃ আব্দুজ জহির, বাউরঘড়িয়া হাজীবাড়ী জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ময়নুল ইসলাম।
এছাড়াও স্থানীয় উলামায়ে ক্বেরামরা তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন। হাজার হাজার মুসল্লীর উপস্থিতিতে আখেরি মোনাজাত ও শিরনী বিতরণের মাধ্যমে তাজদারে মদিনা সুন্নী মহাসম্মেলনের সমাপ্তি করা হয়।



মন্তব্য করুন