নিমারাই ইসলামী যুব সমাজের ১৩তম ইসলামী সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত

February 5, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার নিমারাই ইসলামী যুব সমাজের উদ্যোগে ও এলাকাবাসীর আয়োজনে আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ ফুলতলী ও এলাকার মুর্দেগানের ঈসালে সওয়াব উপলক্ষে ১৩তম বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে।

শুক্রবার ৩ ফেব্রুয়ারী আপার কাগাবলা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডস্থ নিমারাই জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জুম’আ হতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত সুন্নী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওঃ ড. আহমদ হাসান চৌধুরী শাহান।

সরাইলী পীর সাহেবজাদা আলহাজ্ব মাওঃ সৈয়দ আবুল মুজাররদ আশিক বিল্লাহ (মা.জি.আ.), নিমারাইয়ের প্রবীণ মুরব্বী আব্দুল ওয়াজিদ এবং নিমারাই জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল মতিন’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেট জালালপুর জালালীয়া সিনিয়র ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জ.উ.ম. আব্দুল মুনাঈম মঞ্জলালী, প্রধান বক্তা ঢাকা দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার মুদাররিস মাওলানা মাহবুবুর রহমান সালেহী, প্রধান আকর্ষণ মৌলভীবাজার ত্রৈলোক্যবিজয় উমরপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আতাউর রহমান উসমানী।

ক্বারী মোফাচ্ছির আহমদ ও ক্বারী দিলোয়ার হোসেনের যৌথ উপস্থাপনায় আমন্ত্রিত অতিথি হিসেবে সুন্নী সম্মেলনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন ও হাদিস শরীফের আলোকে বক্তব্য রাখেন নিমারাই জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওঃ ক্বারী শাহ্ বেলাল আহমদ, পদুনাপুর শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মুজিবুর রহমান খাঁন, বীরগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ সিরাজুল ইসলাম সিরন।

এছাড়াও স্থানীয় উলামায়ে ক্বেরামরা তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন। হাজার হাজার মুসল্লীর উপস্থিতিতে আখেরি মোনাজাত ও শিরনী বিতরণের মাধ্যমে সুন্নী সম্মেলনের সমাপ্তি করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com