সোনাপুর এলাকা থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার
February 5, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সোনাপুর থেকে গৃহবধূ জাহানারা বাহার পলি (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে শহরের সোনাপুর (বড় বাড়ী) থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। জাহানারা বাহার পলি সোনাপুর এলাকার আফজাল হোসেন তায়েফ এর স্ত্রী।
এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে, রাতে একই রুমে পলি স্বামীর সাথে ঘুমিয়ে ছিলেন হঠাৎ সকালে উঠে দেখতে পান পলি ফ্যানের সাথে ঝুলছে।
মৌলভীবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদ হোসেন মক্কু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাদের দুটি সন্তান রয়েছে।



মন্তব্য করুন