নূরে মদিনা মাদরাসা ও এতিমখানার ১২তম দরসুল কোরআন সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত

February 5, 2023,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার নূরে মদিনা জাহানারা খালিক দাখিল মাদরাসা ও হিফজুল কোরআন এতিমখানার ১২তম দরসুল কোরআন সুন্নী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে।

শনিবার ৪ ফেব্রুয়ারি কালেঙ্গা বাজারস্থ মাদরাসা ময়দানে বাদ যোহর হতে সারা রাত ব্যাপী অনুষ্ঠিত দরসুল কোরআন সুন্নী সম্মেলন উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।

প্রধান অতিথি হিসেবে পবিত্র কোরআনুল কারীমের দরস ও নসিহত পেশ করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান, ইমামে রব্বানী দরবার শরীফের পীর সাহেব আওলাদে রাসূল (দ.) আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল-আবেদী (মা.জি.আ.)।

বৃটেন প্রবাসী আলহাজ্ব মোঃ কিবরিয়া, ইসলামপুর খানকা শরীফের আলহাজ্ব মোঃ পীর আলী নুরুল্লাহ্, বৃটেন প্রবাসী আলহাজ্ব মোঃ ইলিয়াছ, কালেঙ্গা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন বাচ্চু মিয়া, নূরে মদিনা মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জয়নাল আবেদীন এবং উপদেষ্টা আলহাজ্ব মোঃ ইয়াছ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মোহাম্মদপুর ক্বাদেরীয়া তৈয়বীয়া আলিয়া মাদরাসার সাবেক সিনিয়র শিক্ষক উস্তাদুল উলামা আল্লামা পীরজাদা সৈয়দ ফয়জুল ইসলাম (মা.জি.আ.) এবং হবিগঞ্জ নূরে মুহাম্মদী সুন্নীয়া মাদরাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি বদরুর রেজা। প্রধান বক্তা ছিলেন ইমামে রব্বানী দরবার শরীফের খাদিম মাওলানা আবু সুফিয়ান আবেদী আল-কাদরী।

নূরে মদিনা ফাউন্ডেশনের আয়োজনে দরসুল কোরআন সুন্নী সম্মেলনে আমন্ত্রিত মেহমান ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজান খাঁন, কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বদরুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জামালউদ্দিন আহমদ, আইন ও মানবাধিকার সম্পাদক এ্যাডভোকেট হাবিবুর রহমান মুকুল, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফখরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আজাদুর রহমান ওয়াদুদ প্রমুখ।

নূরে মদিনা মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা শাহ্ মোঃ মহিবুর রহমান জালালীর পরিচালনায় আমন্ত্রিত অতিথি হয়ে দরসুল কোরআন সুন্নী সম্মেলনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন ও হাদিস শরীফের আলোকে বক্তব্য রাখেন উলুয়াইল আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি ফারুক আহমদ, সুমিষ্টভাষী বক্তা মাওলানা মুফতি নুরুল আমীন সাদী দিনারপুরী, তেজস্বী বক্তা মাওলানা শেখ শফিকুল হাসান রেজভী দু’ঘরী, রহমানবাগ মেহেরজান বিবি দাখিল মাদরাসার সুপার মাওলানা সিদ্দিকুর রহমান।

তরুণ তেজস্বী বক্তা মাওলানা অলিউর রহমান রাজনগরী, নূরে মদিনা মাদরাসার সহ-সুপার মাওলানা কাওছার আহমদ, সুমিষ্টভাষী বক্তা মাওলানা ক্বারী আব্দুল মুকিত দিনারপুরী, শ্রীমঙ্গল জেটি রোড জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা নূর মোহাম্মদ বারী, আস্তানায়ে চিশতীয়া কালেঙ্গার ইমাম মাওলানা তাজুল ইসলাম, মাওলানা মোঃ রজব আলী।

এছাড়াও স্থানীয় উলামায়ে ক্বেরামরা তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন। প্রতি বছরের ন্যায় এবারও সকালে দরসুল কোরআন সুন্নী সম্মেলনের প্রারম্বে খতমে কোরআন ও খতমে খাজেগান অনুষ্ঠিত হয়। প্রতি বক্তার দরসের শেষে মনোমুগ্ধকর হামদে খোদা, নাতে রাসূল (দ.) ও ইসলামী সংগীত পরিবেশন করে জালালী শিল্পীগোষ্ঠী। প্রখ্যাত উলামায়ে ক্বেরাম, পীর-মাশায়েখ, সমাজসেবক, বুদ্ধিজীবি, সাংবাদিক, আশিকে রাসূল (দ.), স্থানীয় হাজারো মুসল্লী ও মাদরাসা শিক্ষার্থীদের উপস্থিতিতে আখেরি মোনাজাত ও শিরনী বিতরণের মাধ্যমে দরসুল কোরআন সুন্নী সম্মেলনের সমাপ্তি করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com