রফিক আহমেদ শামা’র জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের পশ্চিম শহরতলীর যুগিডরস্থ রফিক আর্টের সত্ত্বাধিকারী ৮নং কনকপুর ইউনিয়ন পরিষদের ভাদগাঁও (রাজাপুর) নিবাসী শিল্পী রফিক আহমেদ শামা সোমবার ৬ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৪টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় নিজ বাড়ি সংলগ্ন মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। মরহুম রফিক আহমেদ শামা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ জামাল উদ্দিন আহমদ, কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক এ্যাডভোকেট হাবিবুর রহমান মুকুল, কেন্দ্রীয় সদস্য মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল-আবেদী, বাংলাদেশ পোয়েটস ক্লাব চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী কবি শহীদুর রহমান সায়েদ, সহ-সাধারণ সম্পাদক ছড়াশিল্পী মিনারা আজমী।
সিনিয়র সদস্য সাকেরা বেগম, সদস্য মাল্যশ্রী তামান্না, শাহ্ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি আবদুল মতিন খাঁন, আলা হযরত (রহ.) ক্বেরাত প্রশিক্ষণ প্রকল্পের উপদেষ্টা শেখ তফাজ্জুল হোসেন তবারক, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সহ-বার্তা সম্পাদক কবি স’লিপক, মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রুমী, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক এ কে অলক, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক দুরুদ আহমদ, সূর্যের হাসি ক্লিনিক মৌলভীবাজারের ম্যানেজার মাহমুদুর রহমান রাজিব, শ্রদ্ধাঞ্জলি সাহিত্য পরিষদের সহ-সভাপতি কেএএম জহির হোসেন মনসুর।
আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক) এর যুগ্ম আহবায়ক ছাইফ উদ্দিন, বাংলাদেশ বাউল সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বাউলশিল্পী শেখ জাহাঙ্গীর, মোঃ মাসুদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তুহিন আহমদ, ইসলামে অনিয়ম দূর্নীতি প্রতিরোধ আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল মুকিত, ইন্সুরেন্সকর্মী আহাদ আল মাহমুদ প্রমুখ।
আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক) সংগঠনের যুগ্ম আহবায়ক মরহুমের বন্ধু সংস্কৃতিকর্মী ছাইফ উদ্দিন বলেন, ভাবতেই কষ্ট হচ্ছে বন্ধুবর রফিক আর বেঁচে নেই। সে আর কখনো কোশলাদি বিনিময় করবে না। রফিক ছিলো অত্যান্ত বিনয়ী এবং নম্রভদ্র। বন্ধুবান্ধবদের সাথে ছিল তাঁর সুসম্পর্ক। মহান আল্লাহ্ তায়ালা যেন তাঁকে মানবজীবন চলার পথে যতটুকু ক্রটি হয়েছে তা ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করেন এবং পরিবার পরিজনদের সবর করার তৌফিক দান করেন।
উল্লেখ্য যে, রফিক আহমেদ শামা ছিলেন চিত্রশিল্পী, কবি, নাট্য অভিনেতা। মৌলভীবাজার শহর তথা জেলার প্রতিটি সিএনজির রং বেরংয়ের চিত্রকর্মগুলোতে তারই মনের মাধুরী মেশানো রংতুলির ছোঁয়া লেগে আছে। বিশেষ করে আগেকার মিশুক ও বেবিট্যাক্সি গুলোতে তিনিই একমাত্র রং তুলিতে বিভিন্ন মনোরম দৃশ্য বা ফুল পাখি অংকন এবং গাড়ির নামাংকন করতেন। এখন যে ক’জন এ কাজ করছেন তারা তার সারগেদ।
মৌলভীবাজার পশ্চিম শহরতলীর সিলেট রোডের রফিক আর্টের সত্ত্বাধিকারী শিল্পী রফিক আহমেদ শামা সাহিত্যের কাগজ পাক্ষিক সেফা’র সম্পাদক ও প্রকাশক, সাহিত্য পত্রিকা মাসিক শব্দাঞ্জলির সম্পাদক মন্ডলীর সদস্য, মাসিক সুন্নী সমাচারের বিভাগীয় সম্পাদক, সাহিত্যের কাগজ ওরশ’র নির্বাহী সম্পাদক, শ্রদ্ধাঞ্জলি সাহিত্য পরিষদের পরিচালক, উন্মুক্ত সাহিত্য পরিষদের সহ-সভাপতি, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সদস্য, আলা হযরত (রহ.) ক্বেরাত প্রশিক্ষণ প্রকল্পের সদস্য, ইসলামে অনিয়ম দূর্নীতি প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহবায়ক, আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক) এর যুগ্ম আহবায়ক, এতিম শাহ্ (রহ.) শিল্পীগোষ্ঠী’র যুগ্ম আহবায়ক, শিক্ষার মান সংরক্ষণ ও নকল প্রতিরোধ আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহবায়ক, মৌলভীবাজার জেলা মেকানিক্স ইউনিয়নের অন্তর্ভুক্ত চাঁদনীঘাট কুলাউড়া রোড আঞ্চলিক শাখার সদস্যসহ বেশকিছু সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে কাজ করেছেন।



মন্তব্য করুন