পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ২

February 8, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি রাতে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ কান্ত গঞ্জু (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) ইফতেখার ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ বরমচাল চা বাগানের দিপু লাইনে কান্ত গঞ্জুর বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

এসময় ঘরে তল্লাশি করে তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। কুলাউড়া থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ সজীব বুনার্জী দূর্গা চরণ (২২) নামে একজনকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আনোয়ার মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ গাজীপুর চা বাগানের গগনটিলা গেইটের সামনে থেকে দূর্গা চরণকে আটক করেন।

তার হেফাজত থেকে দুটি সবুজ রঙের প্লাস্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত সজীব ব্যানার্জী জুড়ী উপজেলার ফুলতলা চা বাগানের কার্তিক বুনার্জীর ছেলে। আটককৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com