শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

February 9, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শেরপুর ফাঁড়ি থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাসুদ মিয়া নামে এক পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত মাসুদ মিয়া সদর উপজেলার ব্রাহ্মণগ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার অন্তর্ভুক্ত শেরপুর ফাঁড়ি থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) শাহ -আলম ও  পুলিশ সহকারি উপপরিদর্শক (এএসআই) মোশাহিদ কামাল অভিযান চালিয়ে শেরপুর মুক্তিযোদ্ধা চত্তর এলাকা থেকে একাধিক মামলার এক পেশাদার মাদক কারবারিকে আটক করেন।

পুলিশ মাসুদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। শেরপুর ফাঁড়ির পুলিশ উপপরিদর্শক (এসআই) শাহ-আলম জানান, গাঁজাসহ মাসুদ মিয়া নামে একজন পেশাদার মাদক কারবারি আটক করি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

পরে আটককৃতের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com