এবছর সিলেট শিক্ষাবোর্ডে পাসের হারে পিছিয়ে মৌলভীবাজার

স্টাফ রিপোর্টার॥ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) পরিক্ষায় পাসের হারে সিলেট বিভাগে সবচেয়ে পিছিয়ে আছে মৌলভীবাজার। জেলায় পাসের হার ৭৪.৯১ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৭শ৭৯ জন। বুধবার ৮ ফেব্রুয়ারি দুপুরে সিলেট শিক্ষা বোর্ডেও সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করা হয়।
জেলা ভিত্তিক ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, সিলেট বোর্ডের গড় পাশের তুলনায় ৮ দশমিক ৯ শতাংশ পিছিয়ে মৌলভীবাজার জেলা। সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষায় ২০২২-এ পাশের হার ৮১ দশমিক ৪০ শতাংশ, যেখানে মৌলভীবাজার জেলায় পাশের হার ৭২ দশমিক ৫০ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার ফলাফল পরীক্ষার্থী – ১৩হাজার ৯শ ৩ জন, পাস করেছেন ১০ হাজার ৮ জন, জিপিএ ৫ পেয়েছেন ৭শ ৭৯ জন। অকৃতকার্যের তালিকায় রয়েছেন ৩ হাজার ৮ শত ২৩ জন। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) সিলেট শিক্ষা বোর্ডে ফলাফল বিপর্যয়ের চিত্র তুলে ধরতে এই একটি তথ্যই যেন যথেষ্ট।
ফলাফলের পরিসংখ্যান বলছে, দেশের ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে ফলাফলে এবার ৬ষষ্ঠ স্থানে অবস্থান করছে সিলেট বোর্ড।। যা গত বছর ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৩ দশমিক ৪০ শতাংশ।
এ বছর সিলেট শিক্ষাবোর্ড থেকে ৬৬ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়। যাদের মধ্যে পাস করেছে ৫৪ হাজার ১২২ জন। সিলেট বোর্ডে পাশের হার ৮১ দশমিক ৪০ শতাংশ। বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন। গত বছরে তুলনায় এ বছর জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে ১৪০ টি। গতবার বিভাগে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৭৩১ শিক্ষার্থী।



মন্তব্য করুন