১০ দফা বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে ইউনিয়ন বিএনপির পদযাত্রা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্যবৃদ্ধির এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তি সহ ১০ দফা দাবীতে ‘ইউনিয়ন পদযাত্রা’ করেছে সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়ন বিএনপি।
শনিবার ১১ ফেব্রুয়ারি পদ যাত্রাটি বাহারমর্দ্দন সরকারি প্রাথমিক বিদ্যালের সামনে থেকে শুরু হয়ে যুগিডহর এলাকায় পথ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট ফয়জুল করিম ময়ূন, সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়সাল আহমদ, প্রচার সম্পাদক তোফায়েল আহমদ তুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা যুবদল নেতা ফয়সাল আহমেদ, উপজেলা যুবদলের নেতা শিবলু আহমেদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলু আহমেদ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া জেলার ৬৭ ইউনিয়নে বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তি সহ ১০ দফা দাবীতে ‘ইউনিয়ন পদযাত্রা’ অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন