গিয়াসনগর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান

February 12, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা: সৈয়দ মোহাম্মদ আলী।

১১ ফেব্রুয়ারি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিকের সভাপতি সুফিয়া বেগম, প্রফেসর নাহিদ ফেরদৌসি, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যানের একান্ত সচিব কংকর সাহা, ডাঃ বর্ণালী দাস, রুবেল আহমদ, সি,এইচ, সি,পি রুপালী সূত্রধর, আফছা খানম চৌধুরী।

উল্লেখ্য যে, কমিউনিটি ক্লিনিক নির্মাণের জন্য এডভোকেট মোঃ ইসমাইল ৫ শতক জায়গা দান করেছিলেন। মানুষের কল্যানের জন্য আরও জমির প্রয়োজন হয় তাহলে দাতা পরিবার আরও ৩শতক জমি দিবেন বলে ঘোষনা করেন।

এসময় অন্যাদের উপস্থিত ছিলেন ডাঃ এ কে জিল্লুল হক, সাবেক অধ্যাপক সিলেট ওসমানী মেডিকেল কলেজের ইঞ্জনিয়ার আবিদুর রহমান, হবিগঞ্জ বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট আখলাকুজ্জামান চৌধুরী, দাতা পরিবারের সদস্য এডভোকেট রোকশানা পারভিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com