মৌলভীবাজার জেলা কর আইনজীবি সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা কর আইনজীবি সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৩ গঠন করা হয়েছে।
এ লক্ষে ১১ ফেব্রুয়ারি বার্ষিক সাধারণ সভা সমিতি হলরুমে জেলা কর আইনজীবি সমিতির সভাপতি ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক রিপোর্ট পেশ ও অনুমোদন করা হয়।
সভায় ২০২৩ সালের কার্যকরী কমিটি গঠনের জন্য মাহমুদুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনের সদস্য রমা কান্ত দাস গুপ্ত ও ফয়জুল করিম ময়ূনকে নির্বাচিত করা হয়। পরে নির্বাচন পরিচালানা কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক বদরুল হোসেনকে সভাপতি ও মোঃ বদরুল হোসেন চৌধুরী মকুলকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি নিলিমেষ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু বকর, কোষাধ্যক্ষ মির্জা ছয়েফ উদ্দিন বেগ, লাইব্রেরী সম্পাদক আবু রেজা সিদ্দিকী ইমন, সদস্য মাহমুদুর রহমান, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ মকবুল হোসেন, মোঃ ফয়জুল করিম ময়ূন, মোঃ মগনু মিয়া, বিমলেন্দু সেন, এবাদুর রহমান শামীম, মামুনুর রশীদ লিটন, রায়হান আনছারী।



মন্তব্য করুন