মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ (রহঃ) এর ১৮৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

February 13, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ (রহঃ) এর ১৮৪তম ওফাত দিবস উপলক্ষে মৌলভীবাজার শহরের ৮নং ওয়ার্ডস্থ গোবিন্দশ্রী তাঁর বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১২ ফেব্রুয়ারি বাদ মাগরিব মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ (রহঃ) স্মরণে ও মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন আহমদের আয়োজনে পারিবারিক ভাবে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ সামছুল ইসলাম, ক্যাপ্টেন (নেভিগেশন) দেওয়ান গউছ উদ্দিন আহমদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মহসিন, আল-হুসেইন জামে মসজিদের ইমাম মুফতি মোঃ রুহুল আমিন, পশ্চিম বাজার আদি জামে মসজিদের ইমাম হাফিজ মোঃ শিহাব উদ্দিন, ধরকাপন জামে মসজিদের ইমাম হাফিজ আছাদ আহমদ চৌধুরী।

হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ) জামে মসজিদের ইমাম হাফিজ শামীম আহমদ, মোঃ আয়াত উল্লাহ জামে মসজিদের ইমাম হাফিজ ইউসুফ আলী, হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহঃ) জামে মসজিদ ছানি ইমাম হাফিজ মোঃ আব্দুল হান্নান, মুয়াজ্জিন আব্দুল মন্নান, মুয়াজ্জিন হাফিজ মোস্তাক আহমদ, মুয়াজ্জিন হাফিজ দেলওয়ার হুসেইন সহ সাংবাদিক, কবি, লেখক সহ, মৌলভীবাজার শহর ও গোবিন্দশ্রী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পবিত্র মিলাদ শরীফ শেষে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মুফতি মোহাম্মদ সামছুল ইসলাম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com