হত্যা মামলার অগ্রগতি নিয়ে জেলা পুলিশের পর্যালোচনা সভা

February 13, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশের হত্যা মামলার অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়ের সভাপতিতে জেলা পুলিশ আয়োজিত পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে পর্যালোচনা সভায় বিভিন্ন থানায় দায়েরকৃত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাদের সাথে মামলা তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় হত্যা মামলার নথিপত্র পর্যালোচনা করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।

পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহিদুল হক মুন্সী, পুলিশ পরিদর্শক (সদর কোর্ট) মোঃ ইউনুস আলী, পুলিশ পরিদর্শক (অপরাধ শাখা) ক্যশৈনু, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, বিভিন্ন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং মামলার তদন্তকারী অফিসারবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com