মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে খুদে শিক্ষার্থীরা পেল সম্মাননা

February 14, 2023,

স্টাফ রিপোর্টার॥ খুদে প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিল মৌলভীবাজার পৌরসভা।

সোমবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে পৌরসভার হলরুমে পৌর শহরের ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্বরূপ সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়।

শিক্ষাবৃত্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোহেনা খানম, সেলিনা বেগম, গীতা গোস্বামী, পূর্ণা রায় প্রমুখ।

পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান বলেন, সাধারণত প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা সম্মাননা পায় না। তাদের উৎসাহ দেওয়ার জন্য পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবারই প্রথম এটা চালু হলো। আগামী বছর থেকে শিক্ষার্থীদের মেধা পরীক্ষা নিয়ে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা আছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com