জলাবদ্ধতা নিরসনের লক্ষে কোদালীছড়া খাল খনন কাজের উদ্বোধন

February 14, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জলাবদ্ধতা নিরসনের লক্ষে কোদালীছড়া খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার ১৩ ফেব্রুয়ারি এ কাজের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন, ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ।

খনন কাজ শেষ হলে মৌলভীবাজার পৌরসভা, মোস্তফাপুর ইউনিয়ন, গিয়াসনগর ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন হবে। এছাড়া শুষ্ক মৌসুমে খাল থেকে বোরো চাষে সেচ দেয়া যাবে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com