বিএনএসবি চক্ষু হাসপাতালে নতুন করে স্ক্রিনিং কক্ষ ও টিকেট কাউন্টারে উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ রোগীদের সেবার মান বৃদ্ধির লক্ষে বিএনএসবি চক্ষু হাসপাতাল প্রাঙ্গনে নতুন করে স্ক্রিনিং কক্ষ ও টিকেট কাউন্টার চালু হয়েছে।
মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি নতুন এ স্ক্রিনিং কক্ষ ও টিকেট কাউন্টারের উদ্বোধন করেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমেদ চুন্নু। অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে স্ক্রিনিং কক্ষ ও টিকেট কাউন্টার উদ্বোধন করা হয়। এরপর ফলক উন্মোচন ও দোয়া অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, কোষাধক্ষ গোলাম মোহিত খান, সদস্য লোকমান তরফদার সহ বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
স্ক্রিনিং কক্ষ ও টিকেট কাউন্টার চালু হওয়ায় রোগীদের সেবা ও টিকেট প্রাপ্তি সহজ হবে।



মন্তব্য করুন