মৌলভীবাজারে কৃষি ঋণ মেলা ২০২৩ অনুষ্ঠিত, মেলায় ৪২টি ব্যাংক অংশগ্রহণ

February 16, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলা প্রশাসনের আয়োজনে কৃষি ঋণ মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি দুপুরে এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গনে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয় দিনব্যাপী কৃষি ঋণ মেলা।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার শারমিন সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামসুদ্দিন আহমদ।

রুপালী ব্যাংক লিমেটেডের প্রিন্সিপাল অফিস ডিজিএম জয়া চৌধুরী, সোনালী ব্যাংকের ডিজিএম দুলন কান্তি চক্রবর্তী, জনতা ব্যাংকের এজিএম ও ব্যাংক এসাসিয়েশনের সভাপতি মো: আব্দুল হামিদ, কৃষি ব্যাংকের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মমিনুল ইসলাম, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মুরশেদ আলম প্রমুখ। মেলায় ৪২টি তপসীলী ব্যাংক অংশগ্রহণ করে ঋণ বিতরণ করেছেন।

আয়োজকরা বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উদ্বুদ্ধ করতেই এই মেলার আয়োজন। পরে মেলার স্টল ঘুরে দেখেন অতিথিরা। মেলায় অতিথিবৃন্দরা কৃষকদের মধ্যে বিভিন্ন ব্যাংকের ঋণের চেক তুলে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com