গিয়াসনগর থেকে দেশীয় মদ ও ইয়াবাসহ গ্রেফতার ৫

February 18, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০০ লিটার দেশীয় মদ ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি রাতে মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সদর উপজেলার গিয়াসনগর এলাকা থেকে ৩০০লিটার দেশীয় মদসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন লিয়াকত মিয়া, সাজ্জাদ মিয়া, ইকবাল হোসেন। পুলিশ উপপরিদর্শক (এসআই)  ইমতিয়াজ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজি অটোরিকশার ভেতরে থাকা তিনটি ড্রামে ভর্তি ৩০০লিটার চোলাইমদসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকসাটি জব্দ করা হয়।

এদিকে সদর থানার অপর এক অভিযানে এম সাইফুর রহমান স্টেডিয়ামের সামন থেকে দুই মাদক ব্যবসায়কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সাইফুল ইসলাম অরফে আলাউদ্দিন আহমেদ ও সবুজ মিয়া। গ্রেফতারকৃতদের হেফজত থেকে ১০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com