পল্লিবিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাচেঞ্জারদের কর্মবিরতি চলছে

October 19, 2016,

স্টাফ রিপোর্টার॥ চাকুরী স্থায়ীকরণ ও মেয়াদ বাড়ানোর দাবীতে মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা ১৮ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে কর্মবিরতি পালন করছে।
মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতিতে কর্মরত ৩ বছর মেয়াদে চুক্তিভিত্তিক মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের ৩ বছর পর পর চাকুরী নবায়ন করে তাদের কর্মক্ষেত্রের সুযোগ দিয়ে আসলেও হঠাৎকরে সমিতি তাদের নবায়ন বন্ধ করে দেয়ায় ইতিমধ্যে অনেকেই হয়েছেন চাকুরী ছাড়া। আর চাকুরী থেকে বাতিল হওয়ার অপেক্ষায় রয়েছেন আরো প্রায় ১২০ জন।

p এ বস্থায় এই বেকারত্বে তাদের পরিবারগুলো নিস্ব হয়ে পড়বে। মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের পুনরায় চাকুরী স্থায়ী করার দাবীতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কশন করে আজ সকাল থেকে মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতি অফিসের সামনে অবস্থান করে এ কর্মবিরতির ডাক দেয় তারা। এ সময় মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা ঐক্য পরিষদের নেতা বেলাল আহমদের সভাপতিত্বে বক্তব্যদেন মাসুদ পারভেজ ও আনিসুর রহমান প্রমুখ। সভায় বক্তারা জানান, দাবী না মানলে তারা ভবিষতে আরো কঠোর কর্মসূচীর ঘোষনা দিবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com