শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
February 18, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে শিবেল মিয়া নামের ১ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি রাতে থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ উত্তরসুর এলাকায় অভিযান চালিয়ে করে শিবেল মিয়াকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত শিবেল মিয়া ২০২০ সালে শ্রীমঙ্গল থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় এক বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদ- অনাদায় আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রাপ্ত আসামি।
গ্রেফতারকৃত শিবেল মিয়া শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে। শিবেল মিয়াকে শুক্রবার ১৭ ফেব্রুয়ারি সকালে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।



মন্তব্য করুন