হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের পরিচিত সভা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৭ ফেব্রুয়ারি দুপুরে মৌলভীবাজার পৌর মিলনায়তনে এই পরিচিত সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নকুল চন্দ্র দাশের সঞ্চালনায় ও সভাপতি মনবীর রায় মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি এ্যাডভোকেট ফনিন্দ্র কুমার ভট্টাচার্য, জেলা পুজা উদযাপনের সভাপতি আশু রঞ্জন দাশসহ জেলার বিভিন্ন উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সম্পাদকসহ জেলা কমিটির নবনির্বাচিত সদস্যবৃন্দ। এসময় বক্তারা সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে আহবান জানান।



মন্তব্য করুন