জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বসন্ত বরণ ও তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

February 18, 2023,

স্টাফ রিপোর্টার॥ শিমুল আর পলাশের রঙে সেজেছে বসন্তের প্রকৃতি। প্রকৃতির সেই রূপের সঙ্গে নিজেদের রাঙিয়ে নিতে আনন্দ আয়োজনে শামিল হলো মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি।

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি বর্ণাঢ্য আয়োজনে বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও আলোচনা সভার মধ্য দিয়ে বরণ করা হয় ঋতুরাজ বসন্তকে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লাল মুরগের ঝুটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

জেলা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসার জ্যোতি সিনহা জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১৭ ফেব্রুয়ারী থেকে ৩রা মার্চ পর্যন্ত ১৫দিনব্যাপী ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ প্রতি জেলায় শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে।

এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার শিল্পকলা একাডেমি কনফারেন্স রুমে বিকেল ৫টায় চলচ্চিত্র প্রদর্শিত হবে। তিনি সকলকে ১৫ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব উপভোগের জন্য সাদর আমন্ত্রণ জানান।

তিনি আরও জানান, ১৫ দিনব্যাপী চলচ্চিত্র উৎসবে থাকবে চলচ্চিত্র বিষয়ক মাস্টার ক্লাস, চলচ্চিত্র বিষয়ক মতবিনিময় সভা, ১০টি জেলায় ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, বিষয়ভিত্তিক প্যানেল আলোচনা, চলচ্চিত্র নিয়ে মুক্ত আলোচনা, চলচ্চিত্র আড্ডা।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com