যুব সংস্থা মৌলভীবাজারের ৬ষ্ঠ বার্ষিকীতে ইমাম  ও খতিবের সাথে নিয়ে মাদক বিরোধী আলোচনা

February 20, 2023,

স্টাফ রিপোর্টার॥ মাদক ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে গঠিত জেলা যুব কল্যাণ সংস্থা মৌলভীবাজারের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত উপলক্ষে ৭০ জন ইমাম ও খতিবদের নিয়ে মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে ধর্মীয় রীতিনীতির আলোকে বিভিন্ন মসজিদে বা ওয়াজ মাহফিলে জুম’আর খুতবার ভাষণে মাদকের ক্ষতিকর দিকগুলো কুরআন হাদিসের আলোকে উপস্থাপনা করলে, মুসল্লি মাদকদ্রব্য গ্রহণ না করার ব্যাপারে সজাগ রাখতে জেলার ইমাম  ও খতিবের সাথে নিয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২০ ফেব্রুয়ারি শহররে একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলরুমে দুপুর ২টায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলিম উদ্দিন হালিম’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক, মোঃ নুরুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টিপু’র যৌথ সঞ্চালনায় সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ও ঢাকা সুপ্রিম কোর্ট মাজার জামে মসজিদের খতিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, আওলাদে বরুণী মাওলানা সৈয়দ আতহার যাকাওয়ান।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন টাউন কামিল মাদরাসার ও জেলা জামে খতিব মসজিদের প্রিন্সিপাল মাওলানা সামছুল ইসলাম, মৌলভীবাজার দারুল উলুম টাইটেল মাদরাসার মুহতামিম মাওলানা সামছুদ্দুহা।

অতিথি হিসেবে আলোচনা সভায় অংশগ্রহণ করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফ উদ্দিন, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর এস এম শোয়েব রহমান।

অনুষ্ঠানটি শুরুর পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রিসালহ ক্বেরাত পরিচালক হাফিজ কারী মুজাম্মেল আহমদ, হাম-নাত পরিবেশন করেন আন্তর্জাতিক ইসলামিক সঙ্গীত শিল্পী, কবি মুজাহিদুল ইসলাম বুলবুল।

সভায় অংশগ্রহনকারী উল্লেখযোগ্য জামে মসজিদের মধ্যে দেওয়ানি জামে মসজিদ চৌমুহনার ইমাম, বাজার জামে মসজিদ পশ্চিম বাজারের ইমাম, ইয়াকুব উল্লাহ জামে মসজিদের ইমাম, শাহ মোস্তফা রহঃ জামে মসজিদের ইমাম, উত্তর মোলাইম ও মল্লিক সরাইল আলিম মাদরাসার প্রিন্সিপাল ও ইসলামপুর জামে মসজিদের খতিব, উলুয়াইল আলিম মাদরাসার প্রিন্সিপাল, জগন্নাথপুর পুরাতন জামে মসজিদের খতিব ও জামেয়া ইবতেদীয়া রাধা নগর মাদরাসার মুহতামিম, টি এনটি জামে মসজিদের খতিব, গোবীন্দশ্রী মহাজনবাড়ি জামে মসজিদের খতিব, পূর্ব হিলালপুর জামে মসজিদের খতিব, একাটুনা বাজার জামে মসজিদের ইমাম, দক্ষিনবালী মাজার জামে মসজিদের খতিব, উলুয়াইল পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব, হরিপুর জামে মসজিদের খতিব, লালাপুর জামে মসজিদের খতিব, মাস্টার বাড়ি জামে মসজিদের খতিব।

উত্তরমুলাইম জামে মসজিদের খতিব, মুন্সিবীজার জামে মসজিদের খতিব, গোবিন্দ বাটি জামে মসজিদের খতিব,  ভাদগাঁও বড়কাপন নতুন  জামে মসজিদের খতিব, গিয়াসনগর বাজার জামে মসজিদের খতিব, কৃষি গবেষণা ইনিষ্টিটিউট জামে মসজিদের খতিব, ভৈরব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, কদুপুর জামে মসজিদের খতিব, মোকামবাজার শাহ কালাশাহ রহঃ জামে মসজিদের খতিব, মোস্তফাপুর হাজী আলফত মিয়া জামে মসজিদের খতিব, পশ্চিম মোস্তফাপুর জামে মসজিদের খতিব, দীঘিরপার জামে মসজিদের খতিব, পংদরাই জামে মসজিদের খতিব, জগৎসী পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব ও সুপার,জগৎসী লতিফিয়া দাখিল মাদরাসা, সরকার বাজার বাইতুন্নুর জামে মসজিদের খতিব।

লামুয়া বাজার জামে মসজিদের খতিব, পংমদ পুর জামে মসজিদের খতিব, বেকামুড়া হযরত শাহ দরন (রহ.) মাজার জামে মসজিদের খতিব, নিমারাই জামে মসজিদের খতিব ও প্রধান শিক্ষক নিমারাই হাফিজিয়া মাদরাসা, জ্যাকান্দী শাহ ইয়াকুবীয়া  জামে মসজিদের খতিব, পশ্চিম সাবিয়া জামে মসজিদের ইমাম, সাবিয়া জামে মসজিদের খতিব, দক্ষিন মোলাইম জামে মসজিদের খতিব, বলিয়ারবাগ হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক, বলিয়ারবাগ জামে মসজিদের খতিব, হিলালপুর মসজিদের খতিব।

স্থায়ী কমিটির সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন আব্দুল আহাদ,  কাজী রুহিন আহমদ,মাম্মদ মিয়া, আছাব আলী, কামরুল আলম চৌধুরী, ওয়াহিদুজ্জামান দুলাল, কার্যকরি পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ ইকবাল, বাছন আহমদ, অর্থ সম্পাদক, জাহিরুল ইসলাম নোবেল, ধর্ম বিষয়ক সম্পাদক, মো: মঈন উদ্দিন ছাদেক, ক্রীড়া সম্পাদক, মোঃ সালাউদ্দিন, গবেষণা বিষয়ক সম্পাদক, মো: আতাউর রহমান।

কার্যকরী সদস্য খালিক মিয়া, আলাল মিয়া, মোঃ মিলাদ আহমদ, সদর উপজেলা শাখার সভাপতি নিজাম আহমদ, সাধারণ সম্পাদক, জুবেদ মিয়া, পৌর শখার সভাপতি নাজমূল ইস আলী, সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক শেখ হেলাল আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে উপহার সামগ্রী (জুব্বা) প্রদান এবং মাদক বিরোধী আলোচনা ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com